রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে স্থানীয় বিএনপি নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজি, শিক্ষিকাকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং অধ্যক্ষসহ শিক্ষকদের মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ন্যক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে এ ঘটনাকে চরম অগ্রহণযোগ্য ও শিক্ষাঙ্গনের পরিবেশ বিনষ্টকারী হিসেবে অভিহিত করা হয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জাতি গড়ার কারিগর শিক্ষকদের ওপর এ ধরনের হামলা পুরো শিক্ষক সমাজের জন্য অপমানজনক। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড জননিরাপত্তার চরম অবনতির বহিঃপ্রকাশ। তিনি অবিলম্বে অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা, আহত শিক্ষকদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং শিক্ষাঙ্গনে নিরাপত্তা জোরদার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
রিপোর্টারের নাম 

























