ঢাকা ১০:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

মালয়েশিয়ায় মদ্যপ চালকের ধাক্কায় বাংলাদেশি যুবক নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার কুয়ালালামপুরে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় এক সেনা কর্মকর্তার ধাক্কায় মোজাহিদ মিল্লাত (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরার পথে এমইএক্স হাইওয়েতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী নাফিজা তাবাসসুম আদিবা গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ৩১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা ভুল পথে গাড়ি চালিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ই-হেইলিং গাড়িকে সজোরে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই ওই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়। ঘাতক চালকের অ্যালকোহল টেস্টে মাত্রাতিরিক্ত মদ্যপানের প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা তদন্তে পুলিশ স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশীর লাশ ফেরত

মালয়েশিয়ায় মদ্যপ চালকের ধাক্কায় বাংলাদেশি যুবক নিহত

আপডেট সময় : ০১:৫৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬