ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সাইবার নিরাপত্তা নিশ্চিতে ওপেনএআই-এর নতুন এআই মডেল

ডিজিটাল অবকাঠামো সুরক্ষিত রাখা এবং সাইবার অপরাধীদের মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন দিগন্ত উন্মোচন করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি তাদের ফ্ল্যাগশিপ মডেল জিপিটি-৫.৪-এর ওপর ভিত্তি করে ‘জিপিটি-৫.৪-সাইবার’ নামের একটি বিশেষায়িত মডেল বাজারে এনেছে। এটি মূলত সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সিস্টেমে থাকা দুর্বলতা বা ভালনারেবিলিটি দ্রুত শনাক্ত করে তা সমাধানে সহায়তা করবে।

প্রযুক্তির অপব্যবহার রোধে ওপেনএআই তাদের ‘ট্রাস্টেড অ্যাক্সেস ফর সাইবার’ (টিএসি) কর্মসূচি সম্প্রসারিত করেছে। এর মাধ্যমে হাজার হাজার অনুমোদিত নিরাপত্তা বিশেষজ্ঞ ও পেশাদার দল এই উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হ্যাকাররা যাতে কোনো নিরাপত্তা ত্রুটি প্যাচ করার আগেই সেটির সুবিধা নিতে না পারে, সেজন্য এতে কঠোর সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। ভবিষ্যতের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে রিয়েল-টাইম শনাক্তকরণ ও প্রতিরোধ ব্যবস্থায় এই নতুন টুলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু, আতঙ্কে এলাকাবাসী

সাইবার নিরাপত্তা নিশ্চিতে ওপেনএআই-এর নতুন এআই মডেল

আপডেট সময় : ০১:৫৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬