ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চাঁদা না পেয়ে রাজশাহীতে সরকারি কলেজে হামলা: অধ্যক্ষ ও নারী শিক্ষকসহ আহত ৫

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ডিগ্রি পরীক্ষা চলাকালীন স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, ব্যাপক ভাঙচুর ও শিক্ষক মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা চলাকালে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে, যার ফলে কলেজের অধ্যক্ষ, একজন নারী শিক্ষকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। কলেজ কর্তৃপক্ষের দাবি, চার মাস আগে বর্তমান অধ্যক্ষ আব্দুর রাজ্জাক দায়িত্ব নেওয়ার পর থেকেই স্থানীয় বিএনপির বিভিন্ন গ্রুপ তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিল। এই অনৈতিক দাবি প্রত্যাখ্যান করায় এবং আগের অধ্যক্ষের আমলের হিসাব চাওয়ার অজুহাতে বাকবিতণ্ডার একপর্যায়ে ৪০-৫০ জন নেতাকর্মী নিয়ে এই হামলা চালানো হয়।

হামলায় গুরুত্বর আহত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা এবং অধ্যাপক রেজাউল করিম আলমসহ অন্যদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষাকেন্দ্র হওয়ায় ক্যাম্পাসের ১০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি থাকলেও একদল লোক জোরপূর্বক প্রবেশ করে অফিস কক্ষে ভাঙচুর চালায়। প্রভাষক আলেয়া খাতুন হীরার অভিযোগ, প্রতিবাদের কারণে তাকেও মারধর করা হয়েছে। অন্যদিকে, বিএনপি নেতা আকবর আলী দুর্ব্যবহারের পাল্টা অভিযোগ তুললেও পুলিশ জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা চেষ্টা চালিয়েছে। দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ামাত্রই দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ন্যাক্কারজনক ঘটনায় পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

ওমরায় যেতে বাধা: এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

চাঁদা না পেয়ে রাজশাহীতে সরকারি কলেজে হামলা: অধ্যক্ষ ও নারী শিক্ষকসহ আহত ৫

আপডেট সময় : ১০:১৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬