ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

আর্চারি ফেডারেশনে আর্থিক স্বচ্ছতা ফেরাতে গিয়ে কোষাধ্যক্ষ অপসারিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আর্চারি ফেডারেশনের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিকতা নিশ্চিত করতে গিয়ে দায়িত্ব থেকে সরে যেতে হলো কোষাধ্যক্ষ শহিদুজ্জামানকে। অভিযোগ রয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদের কোনো অনুমোদন ছাড়াই বর্তমান সভাপতি ড. মোখলেসুর রহমানের নেতৃত্বাধীন বোর্ড তাকে পদচ্যুত করেছে। শুধু তাই নয়, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের সম্মতি ছাড়াই ফেডারেশনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ১৪ লাখ টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে বর্তমান কমিটির বিরুদ্ধে।

শহিদুজ্জামান দায়িত্ব নেওয়ার পর ফেডারেশনের এফডিআর প্রায় দুই কোটি টাকা বৃদ্ধি পেলেও, তার কঠোর আর্থিক শৃঙ্খলা ও অডিট করানোর বিষয়টি বর্তমান কমিটির একটি প্রভাবশালী মহলের চক্ষুশূল হয়ে দাঁড়ায়। ক্রীড়া সরঞ্জাম কেনাকাটায় অস্বচ্ছতা এবং ব্যক্তিস্বার্থ হাসিলের অভিযোগ ওঠার পরই মূলত অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। স্বচ্ছতার পথে হাঁটতে চাওয়া একজন কর্মকর্তার এভাবে বিদায় নেওয়া ক্রীড়াঙ্গনে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া স্ক্রিনশট ঘিরে ছাত্রদল-শিবির সংঘাত: নেপথ্যে লীগের উসকানির প্রমাণ পেয়েছে ‘বাংলা ফ্যাক্ট’

আর্চারি ফেডারেশনে আর্থিক স্বচ্ছতা ফেরাতে গিয়ে কোষাধ্যক্ষ অপসারিত

আপডেট সময় : ০৮:১৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬