রাজধানীর কামরাঙ্গীরচরে ম্যাটাডোর কোম্পানির কর্মী ইয়াকুব হত্যার ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত সাব্বিরকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে কালুনগর এলাকায় টিনশেড আবাসিক ঘরের বাথরুমে ইয়াকুবকে ধারালো ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ব্লেড ও আসামির পরিহিত রক্তমাখা লুঙ্গি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।
রিপোর্টারের নাম 























