ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হাজারীবাগে অটোরিকশা চালককে কুপিয়ে ছিনতাই

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তরা এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তার অটো, মোবাইল ফোন ও গলার চেইন ছিনতাই করে নিয়ে গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে হাজারীবাগ থানার বেড়িবাঁধ মাহাদিনগর এলাকায় এই ঘটনা ঘটে।

আহত চালকের নাম মনির মান্না (৩৫), তিনি হাজারীবাগের কোম্পানি ঘাট এলাকায় থাকেন। প্রত্যক্ষদর্শী ও আহতের প্রতিবেশী সাগর জানান, মাহাদিনগর এলাকায় রাব্বিসহ ৩-৪ জন দুর্বৃত্ত পথরোধ করে মনির মান্নাকে কুপিয়ে আহত করে। এ সময় তারা তার কাছে থাকা মোবাইল ফোন, গলার চেইন ও ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পিঠে ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই ফাউন্ডেশনের সংকট: এমপিদের বেতন প্রদানের আহ্বানে নূরের সংহতি

হাজারীবাগে অটোরিকশা চালককে কুপিয়ে ছিনতাই

আপডেট সময় : ০১:০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬