ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

তজুমদ্দিনে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি: ২০ লাখ টাকার মালামাল নষ্ট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ভোলার তজুমদ্দিন উপজেলার চৌমুহনী ঘাটে ঢাকাগামী এমবি ফারহান লঞ্চের তীব্র ঢেউয়ের কবলে পড়ে একটি মালবাহী ট্রলার ডুবে গেছে। মঙ্গলবার সন্ধ্যার এ ঘটনায় ট্রলারে থাকা বিপুল পরিমাণ মালামাল তলিয়ে গিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ডুবে যাওয়া ট্রলারে স্কুল ফিডিং প্রকল্পের ৯৩৪ পিস রুটি, ১৫০ বস্তা মুরগির খাদ্য, ১১০ বস্তা চাল এবং ভোজ্যতেলসহ প্রয়োজনীয় নিত্যপণ্য ছিল। ট্রলারের চালক হিরণ মিয়া জানান, বেতুয়াঘাট থেকে ছেড়ে আসা ফারহান লঞ্চটি চৌমুহনী ঘাটে ভিড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় এর তীব্র ঢেউয়ের আঘাতে মনপুরার উদ্দেশ্যে যাত্রা করা ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি সম্পর্কে তিনি খোঁজখবর নিয়ে দেখবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক ও গুলিসহ যুবক গ্রেপ্তার

তজুমদ্দিনে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি: ২০ লাখ টাকার মালামাল নষ্ট

আপডেট সময় : ১১:৩১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬