বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর আলিম মাদরাসা থেকে বটতলা বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ ২১ বছরেও পাকা করা হয়নি। বর্তমানে সড়কটির ইটের সলিং উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে করে প্রতিদিন যাতায়াতকারী হাজারো শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় সাত ফুট প্রশস্ত এই সড়কটি দুই দশক আগে নির্মিত হলেও এরপর আর কোনো বড় ধরনের সংস্কার কাজ হয়নি। বর্ষা মৌসুমে কাদা আর গর্তের কারণে সড়কটি চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের যাতায়াতে পোহাতে হয় অবর্ণনীয় কষ্ট। ভ্যান ও ইজিবাইক চালকরাও এই পথে যেতে অনীহা প্রকাশ করছেন।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, সড়কটির বেহাল অবস্থার কথা তিনি অবগত আছেন এবং এটি পাকা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা চালাচ্ছেন। দুই উপজেলার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা এই সড়কটি দ্রুত কার্পেটিং করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
রিপোর্টারের নাম 

























