ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

অটোরিকশায় ফেলে যাওয়া ৩ লাখ টাকা ও নথিপত্র মালিককে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সততার এক বিরল নজির স্থাপন করেছেন সাকিব নামের এক অটোরিকশা চালক। সম্প্রতি এক যাত্রীর ফেলে যাওয়া তিন লাখ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্রভর্তি ব্যাগ খুঁজে পেয়ে তা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন তিনি। সাকিবের এই মহৎ কাজে এলাকাজুড়ে প্রশংসার জোয়ার বইছে।

ঘটনার বিবরণে জানা যায়, মোহাম্মদ রফিকুল ইসলাম নামের এক অভিভাবক তার ছেলেকে মাদরাসা কেন্দ্রে পৌঁছে দেওয়ার সময় ভুলবশত অটোরিকশায় ব্যাগটি রেখে যান। ব্যাগটিতে টাকা ও প্রয়োজনীয় দলিল ছিল। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্য চেয়ে পোস্ট দেন। ব্যাগটি পাওয়ার পর সাকিব মালিকের খোঁজ করেন এবং যোগাযোগের পর বোরহানগঞ্জ বাজারে গিয়ে সশরীরে মালিকের হাতে ব্যাগটি তুলে দেন। মালিক তাকে পুরস্কার দিতে চাইলেও সাকিব তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন। অভাবের সংসারে থেকেও সাকিবের এই সততা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক ও গুলিসহ যুবক গ্রেপ্তার

অটোরিকশায় ফেলে যাওয়া ৩ লাখ টাকা ও নথিপত্র মালিককে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত

আপডেট সময় : ১২:০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬