ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ভোলায় লঞ্চের ঢেউয়ে মালবাহী ট্রলারডুবি, বিপুল ক্ষয়ক্ষতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ভোলার তজুমদ্দিন উপজেলার চৌমুহনী ঘাটে ঢাকাগামী এমবি ফারহান লঞ্চের তীব্র ঢেউয়ের কবলে পড়ে মনপুরাগামী একটি মালবাহী ট্রলার ডুবে গেছে। মঙ্গলবার সন্ধ্যার এ ঘটনায় ট্রলারে থাকা স্কুল ফিডিং কর্মসূচির রুটি, চাল, মুরগির খাদ্য এবং ভোজ্যতেলসহ বিপুল পরিমাণ মালামাল নদীতে তলিয়ে গেছে।

স্থানীয়দের তথ্যমতে, এই দুর্ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ট্রলারচালক হিরণ মিয়া জানিয়েছেন, কিছু ত্রাণ সামগ্রী উদ্ধার করা গেলেও অধিকাংশ মালামাল তলিয়ে গেছে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের কোনো স্পষ্ট বক্তব্য না পাওয়া গেলেও এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক ও গুলিসহ যুবক গ্রেপ্তার

ভোলায় লঞ্চের ঢেউয়ে মালবাহী ট্রলারডুবি, বিপুল ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ১১:৫৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬