ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ঝিনাইদহে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৮)। মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ শহর থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি থ্রি-হুইলার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি চলন্ত ট্রাকের নিচে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই তরুণের মৃত্যু হয়। আরাপপুর হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক ও গুলিসহ যুবক গ্রেপ্তার

ঝিনাইদহে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০৯:৪১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬