পাবনার ঈশ্বরদীতে চলন্ত ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে জেসমিন আক্তার রিতু (১৮) নামে এক আলিম পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে পাকশী ইউনিয়নের রূপপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রিতু দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বান্ধবীর সঙ্গে ইজিবাইকে যাওয়ার পথে হঠাৎ ওড়না চাকার সঙ্গে জড়িয়ে পড়লে রিতু রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। থানায় কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























