ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের ১০০০তম এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় পূবালী ব্যাংক পিএলসির ১০০০তম এটিএম ও সিআরএম বুথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বুথটির শুভ উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং সম্মানিত অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূবালী ব্যাংকের এই নতুন এটিএম/সিআরএম বুথ স্থাপিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এখন আরও দ্রুত, সহজ এবং আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন। তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার সম্প্রসারণ বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ চাহিদা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের সেবামূলক উদ্যোগ শিক্ষাঙ্গনের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। তিনি পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় শিশুসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ, সন্ধানে পুলিশের তৎপরতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের ১০০০তম এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন

আপডেট সময় : ০৭:১৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬