ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ফটিকছড়িতে মুরগির খামার থেকে আদিবাসী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে সুন্দরপুর ইউনিয়নের একটি মুরগির খামার থেকে রতন ত্রিপুরা (১৮) নামের এক আদিবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে স্থানীয় টাইগার ক্লাব এলাকার সজীব মাস্টারের খামার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রতন ত্রিপুরা খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার গুইছড়িপাড়া এলাকার বানী কুমার ত্রিপুরার ছেলে এবং তিনি ওই খামারে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।

খামারের মালিক সজীব মাস্টার জানান, রাতের খাবার নিয়ে খামারে গিয়ে তিনি যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও পুলিশকে জানানো হয়। ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্ধ পাটকল সচল করতে বদ্ধপরিকর সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ফটিকছড়িতে মুরগির খামার থেকে আদিবাসী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:২৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬