ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

টেকনাফের পাহাড়ে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের গহিন অরণ্য থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয় শ্রমিকরা উত্তর শীলখালী এলাকার পাহাড়ে মরদেহগুলো পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নিহতরা হলেন— আমিনুল ইসলাম রবি (১৯), মুজিবুর রহমান (৩৮) এবং নুর বশর (২০)।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানারাত বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান-বাংলাদেশ একাডেমিক সেমিনার ও সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকনাফের পাহাড়ে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬