ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে ৪৮০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার, কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশের এক বিশেষ অভিযানে ২৪ ড্রাম অবৈধ জ্বালানি তেলসহ (ডিজেল) একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার উপজেলার চর গাজী ইউনিয়নের ব্রীজঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানিয়েছে, অধিক মুনাফার আশায় অবৈধভাবে এই বিপুল পরিমাণ জ্বালানি মজুত করা হয়েছিল।

অভিযান চলাকালে উদ্ধারকৃত প্রায় ৪ হাজার ৮০০ লিটার ডিজেলের বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৫২ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম শাকিল বড়খেরী এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরিজ বাঁচানোর মিশনে আজ কিউইদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

লক্ষ্মীপুরে ৪৮০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার, কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:১৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬