ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান লুট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাঁও আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে বিদ্যালয়ের প্রধান ফটক ও শ্রেণিকক্ষের তালা ভেঙে ১১টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে গেছে অজ্ঞাতপরিচয় চোরচক্র।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, চুরির বিষয়টি জানাজানি হওয়ার পর থানায় মৌখিক অভিযোগ দায়ের করা হয়। এর প্রেক্ষিতে রোববার বিকেলে স্থানীয় থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির এই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পিংকি ব্যানার্জি জানান, এর আগেও এই বিদ্যালয়ে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, বিদ্যালয়ে কোনো নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং সরকারি সম্পদ রক্ষায় দ্রুত নৈশপ্রহরী নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রকে সমর্থন করলে ব্রিটেনসহ যেকোনো দেশ ইরানের হামলার শিকার হবে: আইআরজিসি

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান লুট

আপডেট সময় : ১২:০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬