রাঙ্গামাটির লংগদু উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর জাকারিয়া জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন ইবনে মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু সরকারি মডেল কলেজের অধ্যক্ষ ওসমান গণি, লংগদু থানার তদন্ত ওসি স্বরজিৎ দেবনাথ এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আখতার হোসেনের সঞ্চালনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
রিপোর্টারের নাম 

























