ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম থেকে হজের প্রথম ফ্লাইট যাত্রা: ৩৭১ জন যাত্রী নিয়ে উড়ল বিমান

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ বছরের পবিত্র হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এই কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে ৩৭১ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, হজযাত্রীদের সর্ব্বোচ্চ সেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নিজে হজযাত্রীদের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর রাখছেন। বিমান সেবাকে আরও আধুনিক ও উন্নত করার পাশাপাশি নতুন নতুন ফ্লাইট যুক্ত করার পরিকল্পনাও সরকারের রয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, চট্টগ্রাম থেকে এ বছর মোট ১৬টি বিশেষ হজ ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্যে ১২টি সরাসরি জেদ্দায় যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি সৌদি আরবের এয়ারলাইন ‘ফ্লাইনাস’ এই কার্যক্রমে অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীরসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী মাওলানা ফারুক আর নেই

চট্টগ্রাম থেকে হজের প্রথম ফ্লাইট যাত্রা: ৩৭১ জন যাত্রী নিয়ে উড়ল বিমান

আপডেট সময় : ০৭:১৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬