ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

হাওরের ফসল রক্ষায় কৃষকদের অনন্য উদ্যোগ, স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত

সুনামগঞ্জের জামালগঞ্জে পাগনার হাওরের সোনালি ফসল বাঁচাতে স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত করেছেন স্থানীয় কৃষকরা। রোববার সকালে প্রায় ৫০০ জন কৃষক একত্রিত হয়ে হাওরের অভ্যন্তরীণ একটি গুরুত্বপূর্ণ বাঁধে মাটি ভরাটের কাজ করেন।

কয়েক দিনের টানা বর্ষণে উজান থেকে আসা পাহাড়ি ঢলে হাওরের নিচু এলাকা প্লাবিত হতে শুরু করলে কৃষকরা এই উদ্যোগ নেন। নদী ও খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিচ্ছিল, যা ফসলের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে নিজেদের কষ্টের ফসল রক্ষায় কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ শুরু করেন।

কৃষকদের এই মহৎ উদ্যোগে একাত্মতা প্রকাশ করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত হয়ে তাদের উৎসাহ দেন। কৃষকরা জানান, ফসল ঘরে না তোলা পর্যন্ত তারা হাওরের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদ ছাড়ার পর ইসলামী ব্যাংক জালিয়াতিতে ফেঁসে যাচ্ছেন চুপ্পু: দেশত্যাগে নিষেধাজ্ঞা আসতে পারে

হাওরের ফসল রক্ষায় কৃষকদের অনন্য উদ্যোগ, স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত

আপডেট সময় : ০৭:১৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬