ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ঝিনাইদহে নির্মাণাধীন ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৈয়ব আলী (৪০) নামে এক রংমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব আলী ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পোস্ট অফিস মোড়ের একটি ফার্মেসির ওপর নির্মাণাধীন চারতলা ভবনের দ্বিতীয় তলায় রং করার কাজ করছিলেন তৈয়ব। এ সময় অসাবধানতাবশত ভবনের গা ঘেঁষে যাওয়া বিদ্যুতের মূল সঞ্চালন লাইনের সংস্পর্শে এলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদ ছাড়ার পর ইসলামী ব্যাংক জালিয়াতিতে ফেঁসে যাচ্ছেন চুপ্পু: দেশত্যাগে নিষেধাজ্ঞা আসতে পারে

ঝিনাইদহে নির্মাণাধীন ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৬:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬