ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও বিদায় অনুষ্ঠান

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লামনগর একাডেমির ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে অ্যাডভোকেট মমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবু তাহের চৌধুরী এবং আব্দুর রহিম মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের মঙ্গল ও সাফল্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্য, এ বছর লামনগর একাডেমি থেকে মোট ৫৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। উপজেলার অন্যতম শীর্ষস্থানীয় এই প্রতিষ্ঠানটি দীর্ঘকাল ধরে ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার প্রস্তুতি

লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও বিদায় অনুষ্ঠান

আপডেট সময় : ০৫:৫৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬