চট্টগ্রাম নগরীর ফুসফুস হিসেবে পরিচিত সিআরবি এলাকায় কোনো হাসপাতাল বা নতুন স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার সকালে নগরীর জামালখান এলাকায় একটি পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন।
মেয়র বলেন, পরিবেশ ধ্বংস করে বা গাছ কেটে কোনো উন্নয়ন প্রকল্প চট্টগ্রামবাসী মেনে নেবে না। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে এবং মন্ত্রীও এ বিষয়ে একমত পোষণ করেছেন যে জনস্বার্থ ও প্রকৃতি রক্ষা করা জরুরি। বিদ্যমান পুরনো হাসপাতালটির আধুনিকায়ন বা সংস্কারের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরামর্শ দিয়ে মেয়র বলেন, নতুন করে প্রাণপ্রকৃতি ধ্বংসের কোনো সুযোগ নেই। সিআরবির পরিবেশ রক্ষায় স্থানীয় সামাজিক সংগঠনগুলোর দীর্ঘদিনের আন্দোলনের প্রতিও তিনি সংহতি প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 

























