ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

গাইবান্ধায় পরিত্যক্ত জমিতে ‘ইসলামিক ইউনিভার্সিটি’ গড়ার উদ্যোগ

গাইবান্ধা শহরতলীতে কয়েকশ কোটি টাকা মূল্যের পরিত্যক্ত জমিতে একটি আন্তর্জাতিক মানের ‘ইসলামিক ইউনিভার্সিটি’ (জামিয়া) স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে জেলা ইমাম-ওলামা পরিষদ। এই লক্ষ্যে গত বৃহস্পতিবার জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন ও গণ-পিটিশন জমা দেওয়া হয়েছে। প্রস্তাবিত এই প্রতিষ্ঠানে উচ্চতর হাদিস গবেষণা, ইসলামী আইন (ফিকহ) এবং তাফসিরসহ ইসলামের বিভিন্ন শাখায় উচ্চতর শিক্ষার ব্যবস্থা থাকবে।

ইমাম-ওলামা পরিষদের সভাপতি মুফতি মাহমুদুল হাসান কাশেমী জানান, এই প্রকল্পে কেবল ধর্মীয় শিক্ষাই নয়, বরং তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র এবং একটি বৃহৎ ঈদগাহ মাঠ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। জেলা প্রশাসক আবেদনটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন এবং সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সদর উপজেলার গোবিন্দপুর মৌজায় প্রায় ২০ বিঘা জমি এই প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু, শোকের ছায়া বাঁশখালীতে

গাইবান্ধায় পরিত্যক্ত জমিতে ‘ইসলামিক ইউনিভার্সিটি’ গড়ার উদ্যোগ

আপডেট সময় : ০৩:৩৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬