ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

নবীনগরে চড়া দামে গ্যাস বিক্রি: ডিলারকে জরিমানা, সিলিন্ডারে মিলল পানি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে এক ডিলারকে বড় অঙ্কের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে নবীনগর পৌরসভার নারায়ণপুর এলাকায় মাহদী এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর। তিনি জানান, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকারি নির্ধারিত দাম ১ হাজার ৭২৮ টাকা হলেও মাহদী এন্টারপ্রাইজ তা ২ হাজার টাকায় বিক্রি করছিল। এমন অভিযোগের সত্যতা মেলায় এবং একটি সিলিন্ডারের ভেতরে পানি পাওয়ায় ডিলার বাছির মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ না করলে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল।

অভিযুক্ত ডিলার পরিবহন খরচ বৃদ্ধির অজুহাত দিলেও সিলিন্ডারে পানির উপস্থিতির বিষয়ে খুচরা ব্যবসায়ীদের ওপর দায় চাপান। অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভোক্তা অধিকার নিশ্চিত করতে এবং বাজার নিয়ন্ত্রণে এই ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদ ছাড়ার পর ইসলামী ব্যাংক জালিয়াতিতে ফেঁসে যাচ্ছেন চুপ্পু: দেশত্যাগে নিষেধাজ্ঞা আসতে পারে

নবীনগরে চড়া দামে গ্যাস বিক্রি: ডিলারকে জরিমানা, সিলিন্ডারে মিলল পানি

আপডেট সময় : ০৩:৩৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬