ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার পাতাছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় অবস্থিত ‘কলাবাড়ী উচ্চ বিদ্যালয়’ এই অগ্নিকাণ্ডের শিকার হয়। এতে বিদ্যালয়ের আসবাবপত্র, কম্পিউটার ও গুরুত্বপূর্ণ নথিপত্রসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে স্কুলঘরের পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই লেলিহান শিখা পুরো টিনশেড ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই আগুনের তীব্রতায় বিদ্যালয়ের সব কক্ষ পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। অগ্নিকাণ্ডের সময় বিদ্যালয়ে কেউ অবস্থান করছিল না।

আক্ষেপ প্রকাশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল কাদের জানান, রোববার এসএসসির পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আগুনের লেলিহান শিখা সব কেড়ে নিয়েছে। আগুনে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শিক্ষকদের কক্ষ, কম্পিউটার ল্যাব, আইপিএস এবং দাপ্তরিক নথিপত্রসহ কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০২২ সালে স্থানীয় প্রশাসনের বিশেষ উদ্যোগে প্রত্যন্ত এই জনপদে শিক্ষার আলো ছড়াতে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছিল। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি কাজী শামীম জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস পাঠানো হয়েছিল। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদ ছাড়ার পর ইসলামী ব্যাংক জালিয়াতিতে ফেঁসে যাচ্ছেন চুপ্পু: দেশত্যাগে নিষেধাজ্ঞা আসতে পারে

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

আপডেট সময় : ০২:৩০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬