ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

কবে হতে পারে পবিত্র ঈদুল আজহা? জানা গেল সম্ভাব্য তারিখ

বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার থেকে নতুন মাসের গণনা শুরু হচ্ছে। ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী জিলকদ মাসের সমাপ্তির ওপর নির্ভর করছে পবিত্র ঈদুল আজহার চূড়ান্ত তারিখ।

হিসাব অনুযায়ী, জিলকদ মাস ২৯ দিনে শেষ হলে আগামী ১৯ মে থেকে জিলহজ মাস শুরু হতে পারে। সেই ক্ষেত্রে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হতে পারে আগামী ২৮ মে। তবে জিলকদ মাস যদি ৩০ দিন পূর্ণ করে, তবে ঈদের তারিখ একদিন পিছিয়ে ২৯ মে হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাধারণত জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। তবে এই তারিখ সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল। জাতীয় চাঁদ দেখা কমিটি যথাসময়ে সভা করে জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহার চূড়ান্ত তারিখ ঘোষণা করবে। মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এরই মধ্যে মানুষের মধ্যে তোড়জোড় শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু, শোকের ছায়া বাঁশখালীতে

কবে হতে পারে পবিত্র ঈদুল আজহা? জানা গেল সম্ভাব্য তারিখ

আপডেট সময় : ০২:২৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬