ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

প্রবাসীদের মেধা ও পরিশ্রমে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি: তথ্যমন্ত্রী

প্রবাসী বাংলাদেশিদের দেশের অমূল্য সম্পদ হিসেবে অভিহিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, প্রবাসীদের অর্জিত জ্ঞান, মেধা এবং হাড়ভাঙা পরিশ্রম বাংলাদেশের অর্থনৈতিক ভিতকে দিন দিন আরও শক্তিশালী করছে। ভবিষ্যতে দেশের সামগ্রিক উন্নয়নে তাদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সম্প্রতি সচিবালয়ে নিজ দপ্তরে ইংল্যান্ডের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র শিবলি আলমের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। আলোচনায় উঠে আসে প্রবাসীদের অবদান ও দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক। তথ্যমন্ত্রী উল্লেখ করেন, প্রবাসীরা কেবল রেমিট্যান্স পাঠিয়েই ক্ষান্ত হন না, বরং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

সাক্ষাৎকারকালে মেয়র শিবলি আলম বাংলাদেশে নারীর ক্ষমতায়নের অগ্রগতির প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের নারীরা আগামীতে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে আরও এগিয়ে যাবে। দুই দেশের মধ্যকার সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে যানবাহন চুরির হিড়িক: প্রতিদিন গড়ে চুরি হচ্ছে একটি গাড়ি বা মোটরসাইকেল

প্রবাসীদের মেধা ও পরিশ্রমে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০১:১৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬