ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘আওয়ামী দোসর’ চেয়ারম্যানকে পুনর্বাসনের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে দলের ভেতর বিভেদ দেখা দিয়েছে। ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বর্তমান কমিটির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, তারা ‘আওয়ামী লীগ সমর্থনপুষ্ট’ সাবেক বিতর্কিত চেয়ারম্যান শাহ আলমকে পুনর্বাসনের চেষ্টা করছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, রশিদনগর ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মোসলেহ উদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহমদ নবী দলীয় ঐক্যে বিভক্তি সৃষ্টি করছেন এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। তাদের অভিযোগ, এই দুই নেতা অর্থের বিনিময়ে সাবেক চেয়ারম্যান শাহ আলমকে পুনর্বাসনের চেষ্টা করছেন, যা দলের ত্যাগী নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা।

সম্মেলনে বক্তারা বলেন, রশিদনগর ইউনিয়ন এক সময় শান্তিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত ছিল। কিন্তু সাবেক চেয়ারম্যান শাহ আলমের সময় এলাকায় সন্ত্রাস, দখলবাজি, মাদক ব্যবসা ও সহিংসতা বৃদ্ধি পায়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও মামলার প্রেক্ষিতে অপসারণের পরও পুনর্বহালের চেষ্টা স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। অতীতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের অভিযোগ রয়েছে শাহ আলমের বিরুদ্ধে। অথচ বর্তমানে বিএনপির কিছু নেতা তার পক্ষ নেওয়ায় দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

তারা দ্রুত বিএনপির বর্তমান ইউনিয়ন কমিটি বাতিল করে ত্যাগী, সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান। একই সঙ্গে তারা সাবেক চেয়ারম্যান শাহ আলমকে পুনর্বাসনের যেকোনো উদ্যোগ বন্ধ করার আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে ১১টি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘আওয়ামী দোসর’ চেয়ারম্যানকে পুনর্বাসনের অভিযোগ

আপডেট সময় : ০৯:০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬