ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সাভারে হিফযুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সাভারে সমাজ কল্যাণমূলক সংগঠন ইনতিসার ফাউন্ডেশনের আয়োজনে ৫ম হিফযুল কোরআন অ্যাওয়ার্ড ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী এই আয়োজনে কোরআন তেলাওয়াত এবং বিভিন্ন ক্যাটাগরিতে মেধা তালিকার শীর্ষে থাকা শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন মাওলানা ড. আবুল কালাম আজাদ বাশার। প্রধান আলোচক হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোরআনের হাফেজগণ সমাজের আলোকিত মানুষ এবং আমাদের সমাজের গর্ব। তিনি সরকারকে দ্বীনি শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে ক্ষুদে শিক্ষার্থীদের পাগড়ি পরানো হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, ৭ জন আটক

সাভারে হিফযুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৫৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬