এম ডব্লিউ বাংলাদেশের উদ্যোগে এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড ‘মায়া’-এর সহোযোগিতায় অনুষ্ঠিত হলো ‘মায়া বেঙ্গল ইন মোশন’ এর তৃতীয় আয়োজন। এবার পল্লিকবি জসীম উদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যগ্রন্থকে কেন্দ্র করে এক মনোমুগ্ধকর লোক নৃত্যনাট্যের আয়োজন করা হয়। এই আয়োজনটি ছিল পল্লিকবির ১২৩তম জন্মবার্ষিকী এবং আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন উপলক্ষে।
‘নকশী কাঁথার মাঠ’ কাব্যগ্রন্থটি বিশ্বজুড়ে সমাদৃত এবং বহু ভাষায় অনূদিত হয়েছে। ১৯৫৯ সালে বুলবুল ললিতকলা একাডেমির উদ্যোগে এই কাব্যগ্রন্থটিকে নৃত্যনাট্যে রূপান্তর করা হয়েছিল। এবারের ‘মায়া বেঙ্গল ইন মোশন’-এর আয়োজনে সেই অমর কাব্য অবলম্বনে নির্মিত লোক নৃত্যনাট্যের মাধ্যমে রূপাই ও সাজুর মর্মস্পর্শী প্রেম ও বিরহের আখ্যান মঞ্চে জীবন্ত হয়ে ওঠে।
বাংলাদেশের জনপ্রিয় ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড ‘মায়া’ শুরু থেকেই ‘বেঙ্গল ইন মোশন’ প্ল্যাটফর্মের সাথে যুক্ত থেকে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে অবদান রেখে চলেছে। এই প্ল্যাটফর্মটি স্থানীয় শিল্পীদের জন্য একটি অর্থবহ মঞ্চ তৈরি করে, যেখানে তারা তাদের মেধা ও সৃজনশীলতা প্রদর্শনের পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জনের সুযোগ পান।
গত ১৭ এপ্রিল ২০২৬ তারিখে আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে নৃত্য পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী শামীম আরা নীপা, শিবলী মোহাম্মদ এবং নৃত্যাঞ্চল। পরিবেশনার কিউরেটর হিসেবে ছিলেন আনিসুল ইসলাম হিরু। সঙ্গীত, নৃত্যকলা এবং আবেগঘন আখ্যানের সমন্বয়ে তারা বাংলার গ্রামীণ জীবনের সারল্য ও সৌন্দর্যের এক মনোমুগ্ধকর চিত্র দর্শকদের সামনে তুলে ধরেন। পুরো অনুষ্ঠানজুড়ে দর্শকরা গভীর আগ্রহ ও মুগ্ধতা নিয়ে এই পরিবেশনা উপভোগ করেছেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ-এর সম্পাদক ও প্রকাশক মিস রুমানা চৌধুরী এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর সিইও মালিক মোহাম্মদ সাঈদ। জনাব সাঈদ তার বক্তব্যে ‘মায়া’-এর প্রাকৃতিক সুস্থতা (Natural Wellness) এবং শিল্প-সংস্কৃতি চর্চার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 

























