ইরানে দীর্ঘ প্রায় ৫০ দিন ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, এই দীর্ঘ সময় ধরে ইরান কার্যত বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিল, যা বর্তমান বিশ্ব ব্যবস্থায় একটি বিরল ঘটনা।
বিবিসি অ্যারাবিকের প্রতিবেদন অনুযায়ী, ইরান সরকার ধীরে ধীরে যোগাযোগ ব্যবস্থার ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করছে এবং ইন্টারনেট সেবা আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে। প্রায় ৫০ দিন বন্ধ থাকার পর গুগলের বিভিন্ন সেবা আবার ব্যবহার করা যাচ্ছে, যদিও তা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং ব্যবহারকারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।
সীমিত ইন্টারনেট সংযোগের কারণে ইরানি নাগরিকরা বাড়তি খরচের সম্মুখীন হচ্ছেন। অনেকেই স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা, যেমন স্টারলিংক ব্যবহার করছেন, যার জন্য প্রতি গিগাবাইট ডেটার জন্য প্রায় ৬ ডলার পর্যন্ত খরচ হচ্ছে। যেখানে দেশটির গড় মাসিক আয় ২০০ থেকে ৩০০ ডলারের মধ্যে, সেখানে এই খরচ সাধারণ মানুষের জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্টারের নাম 

























