ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই সকল কাজ করতে হবে: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নিজেদের ভালো কাজের জন্য কে স্বীকৃতি দিল বা দিল না, তা নিয়ে ভাবার সময় নেই। মূল কাজ হলো নিরলসভাবে কাজ করে যাওয়া এবং সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই করতে হবে। তিনি আরও বলেন, নিজেদের সবসময় আত্ম-সমালোচনা করে আরও উন্নত করে তুলতে হবে।

গত শনিবার (১৮ এপ্রিল) জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সদস্য (রুকন) সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মিয়া গোলাম পরওয়ার সদস্যদের (রুকন) দায়িত্বানুভূতি, কর্তব্যনিষ্ঠা এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একজন রুকন হিসেবে সমাজ ও দেশের কল্যাণে আত্মনিবেদিত হয়ে কাজ করতে হবে এবং নৈতিকতা ও আদর্শিক দৃঢ়তা বজায় রাখতে হবে।

রুকনদের উদ্দেশে তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য দৃঢ় শক্তি ও ন্যায়পরায়ণতা অবলম্বন করতে হবে। দুনিয়াবি চাওয়া-পাওয়া, আশা-আকাঙ্ক্ষা, ইচ্ছা বা পদ-পদবি পাওয়ার জন্য নয়, বরং দায়িত্ব হলো শপথের সাথে জড়িত অঙ্গীকার এবং তা কেবল আল্লাহকে খুশি করার জন্যই পালন করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, ৭ জন আটক

আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই সকল কাজ করতে হবে: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল

আপডেট সময় : ০৬:৪৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬