ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি নতুন জাগরণ ও বিপ্লব সৃষ্টি হবে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে খাল খনন না হওয়ায় খালের দুই পাড় এবং খালের মধ্যেও অনেকে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন। অনেক জায়গা দখল হয়ে গেছে, কোথাও বাড়িঘর, কোথাও দোকানপাট হয়েছে। শিল্প-কারখানার বর্জ্য জমে খালগুলো প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। খাল খননের মাধ্যমে এই দখলগুলো উদ্ধার করা হবে। তিনি আরও জানান, স্কুল, কলেজ, মন্দির ও মাদ্রাসার দিকেও তাদের নজর আছে এবং শিক্ষার মান বাড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এর আগে কোদাল দিয়ে মাটি কেটে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় উত্তর জয়পুরের কাইচ্চা বাড়ি থেকে মনোহরপুর হাজির ব্রিজ হয়ে ইউছুফপুর রহমতখালী খাল পর্যন্ত পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী। অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা ও বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের দুয়ার উন্মোচন: এসএমই ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংকের ঐতিহাসিক চুক্তি

খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

আপডেট সময় : ০৫:৪০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬