ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

নির্মাণ খাতে নতুন দিগন্ত: কেওয়াই টু টোন-এর পূর্বাচল ব্রাঞ্চ অফিসের উদ্বোধন

দেশের নির্মাণ খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে কেডিএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান কেওয়াই টু টোন তাদের পূর্বাচল ব্রাঞ্চ অফিসের শুভ উদ্বোধন করেছে। শনিবার (১৮ এপ্রিল) এই নতুন শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেওয়াই স্টিল-এর চিফ অপারেটিং অফিসার (সিওও) জাবির হুসেইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেওয়াই স্টিলের সেলস এন্ড মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার ওয়াহিদ ফরহাদ, কেওয়াই টু টোনের ইনচার্জ ওয়াসিফ জোবায়ের, কেওয়াই স্টিলের সিনিয়র ম্যানেজার এম এইচ ফয়সাল, ডেপুটি ম্যানেজার আবুল খায়ের রুবেল এবং ব্রান্ড এন্ড কমিউনিকেশন বিভাগের এসিস্ট্যান্ট ম্যানেজার অভিষেক সেনগুপ্ত। এছাড়াও প্রতিষ্ঠানের সম্মানিত পরিবেশক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জাবির হুসেইন তাঁর বক্তব্যে বলেন, “কেওয়াই টু টোন-এর এই নতুন ব্রাঞ্চ অফিস গ্রাহকদের আরও কাছাকাছি আমাদের সেবা পৌঁছে দিতে সহায়ক হবে। আধুনিক প্রযুক্তি, উন্নত মান এবং গ্রাহকসেবার প্রতিশ্রুতি নিয়ে আমরা এগিয়ে যেতে বদ্ধপরিকর। পূর্বাচল এলাকায় এই উদ্যোগ নির্মাণ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।”

অনুষ্ঠানে বক্তারা কেওয়াই টু টোনের ভবিষ্যৎ পরিকল্পনা, আধুনিক স্থাপত্য সমাধান এবং গ্রাহক সন্তুষ্টি অর্জনের বিষয়ে আলোকপাত করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে, এই নতুন শাখা পূর্বাচলসহ পার্শ্ববর্তী এলাকার নির্মাণ শিল্পে গুণগত মানসম্পন্ন সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নতুন অফিস পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের দুয়ার উন্মোচন: এসএমই ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংকের ঐতিহাসিক চুক্তি

নির্মাণ খাতে নতুন দিগন্ত: কেওয়াই টু টোন-এর পূর্বাচল ব্রাঞ্চ অফিসের উদ্বোধন

আপডেট সময় : ০৫:৩৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬