ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নিখোঁজ হওয়ার দুদিন পর নিশাত নামের ছয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামের একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিশাত ওই গ্রামের সৌদি প্রবাসী আবু সাদেক মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল দুপুরে চিপস কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি নিশাত। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শুক্রবার দুপুরে স্থানীয় এক যুবক নিখোঁজ নিশাতের বাড়ির অদূরে একটি বস্তা দেখতে পান এবং ভেতরে মরদেহ দেখে চিৎকার শুরু করেন। পরে স্বজনরা এসে শিশুটির পরনের পোশাক দেখে তার পরিচয় নিশ্চিত করেন।

হৃদয়বিদারক এই ঘটনায় এলাকায় ব্যাপক শোক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই নির্মম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ, ডিবি, র‍্যাব ও পিবিআইসহ একাধিক সংস্থা কাজ শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে শরিফুলের রাজকীয় প্রত্যাবর্তন: তপ্ত গরমে কিউইদের নাভিশ্বাস

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬