ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সীতাকুণ্ডে মাদকবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন এমপি আসলাম চৌধুরী

মাদকের ভয়াবহ থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী। শুক্রবার সীতাকুণ্ডের গফুর শাহ মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, মাদক কেবল একজন ব্যক্তির জীবন নষ্ট করে না, বরং একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

আসলাম চৌধুরী মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি শিক্ষক ও স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করার অনুরোধ জানান। নৈতিক ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে তরুণদের বিপথগামিতা থেকে ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

একই দিনে তিনি সীতাকুণ্ডের মহালংগা গ্রামে জিন্নত আলী চৌধুরী নুরানী মাদ্রাসার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শিশুদের নৈতিক ও আদর্শিক ভিত্তি মজবুত করতে নুরানী মাদ্রাসার ভূমিকা অপরিসীম। আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটিয়ে একটি সুন্দর ও মানবিক সমাজ বিনির্মাণে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে পুলিশের বড় অভিযান: ৪২ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

সীতাকুণ্ডে মাদকবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন এমপি আসলাম চৌধুরী

আপডেট সময় : ০৯:৫৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬