ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

দাওরায়ে হাদিসের ৫০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও ৪৫ লাখ টাকার পুরস্কার দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষায় অসামান্য মেধার স্বাক্ষর রাখা ৫০০ জন তরুণ আলেমকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। শুক্রবার রাজধানীর আফতাবনগরে ফাউন্ডেশনের নিজস্ব মিলনায়তনে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃতি শিক্ষার্থীদের মাঝে উমরাহ পালন, বইপত্র ও বিশেষ সম্মাননা স্মারকসহ মোট ৪৫ লাখ টাকার পুরস্কার বিতরণ করা হয়েছে।

সারাদেশের মেধা তালিকায় স্থান পাওয়া এবং মুমতাজ (জিপিএ-৫ সমমান) অর্জনকারী এক হাজারেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সেরা ৫০০ জনকে এই সংবর্ধনার জন্য নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি মেধাবী আলেমদের গবেষণামুখী ও আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানান।

শায়খ আহমাদুল্লাহ তার বক্তব্যে বলেন, জাতীয় পর্যায়ে কওমি মাদরাসার মেধাবীদের যথাযথ স্বীকৃতি ও গাইডলাইনের অভাব রয়েছে। সেই শূন্যতা পূরণ এবং তরুণ আলেমদের সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে তুলতেই এই আয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। তিনি কওমি শিক্ষার্থীদের উৎসাহিত করার এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং এটি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে শরিফুলের রাজকীয় প্রত্যাবর্তন: তপ্ত গরমে কিউইদের নাভিশ্বাস

দাওরায়ে হাদিসের ৫০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও ৪৫ লাখ টাকার পুরস্কার দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

আপডেট সময় : ০৯:৫৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬