ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

জুমার খুতবা শোনার সময়ই মুসল্লির মৃত্যু, শোকের ছায়া

নীলফামারীর সৈয়দপুরে জুমার নামাজের খুতবা শোনা অবস্থায় আসলাম আলী (৫৬) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এই ঘটনা ঘটে। মৃত আসলাম আলী শহরের নতুন বাবু পাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ঝাঁলমুড়ি বিক্রেতা ছিলেন। তিনি সৈয়দপুর শহর জামায়াতে ইসলামী যুব বিভাগের ১২নং ওয়ার্ড সভাপতি আশরাফ আলীর পিতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের খুতবা চলাকালীন হঠাৎ তিনি অসুস্থ হয়ে ঢলে পড়েন। পরে পাশে থাকা মুসল্লিরা তাকে তাৎক্ষণিকভাবে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পবিত্র জুমার দিন মসজিদে খুতবারত অবস্থায় তার এই মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, আসলাম আলী অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান হলেও সৎ ও ধর্মভীরু ছিলেন। তিনি কখনও নামাজ কাজা করতেন না এবং দ্বীনের পথে ছিলেন। তার বড় ছেলে আশরাফ আলী বলেন, বাবা মসজিদে প্রতিদিনের মতো নামাজ আদায় করতে আসছিলেন। হঠাৎ তিনি ঢলে পড়েন। তিনি বাবার এমন মৃত্যুতে ভাগ্যকে ভালো মনে করছেন এবং আল্লাহর কাছে তার বাবার জন্য বেহেশত কামনা করেছেন। সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আসলাম আলীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা দিল ইরান

জুমার খুতবা শোনার সময়ই মুসল্লির মৃত্যু, শোকের ছায়া

আপডেট সময় : ০৭:৩৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬