ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতির খবরে ইসরাইলিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও হতাশা

লেবাননের সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতির খবর ইসরাইলিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেক ইসরাইলি এই সিদ্ধান্তে হতাশ, কারণ তারা সামরিকভাবে পূর্ণ বিজয় অর্জনের আশা করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষক আবেদ আবু শেহাদে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইসরাইলিরা অবাক হয়েছে যে হিজবুল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত তাদের সামরিক সক্ষমতা ধরে রাখতে পেরেছে। তাদের ‘পূর্ণ বিজয়’ এবং দক্ষিণ লেবাননকে একটি বাফার জোনে পরিণত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবে অর্জিত হয়নি। এর ফলে অনেক ইসরাইলির মধ্যে সরকারের প্রতি আস্থাহীনতা বেড়েছে এবং তারা মনে করছেন যে পুরো পরিস্থিতি সম্পর্কে তাদের সব তথ্য জানানো হয়নি।

আবু শেহাদে আরও উল্লেখ করেন যে, ইরান ও পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতির মধ্যে লেবানন অন্তর্ভুক্ত থাকার কথা বলা হলেও প্রথমে ইসরাইল ও যুক্তরাষ্ট্র তা স্বীকার করেনি। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই ইসরাইলি জনগণকে যুদ্ধবিরতির বিষয়ে জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

যুদ্ধবিরতির খবরে ইসরাইলিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও হতাশা

আপডেট সময় : ০১:৫০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬