ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

হাতিয়ায় ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, মুদি দোকানি আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নোয়াখালীর হাতিয়া উপজেলায় একটি মুদি দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দোকানমালিক মো. আলাউদ্দিনকে (৪৬) আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চানন্দী ইউনিয়নের নলেরচর আজিমের ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আলাউদ্দিন দীর্ঘদিন ধরে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করে আসছিলেন। এতে স্থানীয় গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানারহাট পুলিশ ফাঁড়ির একটি দল সেখানে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ তেল উদ্ধার করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত ডিজেল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে দ্রুতই আদালতে সোপর্দ করা হবে। জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে, তাদের জেলের ভয় দেখানো অর্থহীন: জামায়াত আমির

হাতিয়ায় ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, মুদি দোকানি আটক

আপডেট সময় : ০৯:০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬