নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে অবশেষে বিআরটিসি বাস সেবা চালু করা হয়েছে। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন। এর ফলে শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসে যাতায়াত অনেক সহজ হবে বলে আশা করা হচ্ছে।
৫৩ আসনবিশিষ্ট এই সরকারি বাসটি প্রতিদিন পাঁচবার শিক্ষার্থীদের মেডিকেল কলেজ থেকে নীলফামারী জেনারেল হাসপাতাল পর্যন্ত যাতায়াত করাবে। প্রায় ছয় কিলোমিটার দূরত্বের এই পথে যাতায়াতের জন্য শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিআরটিসি দিনাজপুর ডিপোর সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ও যাতায়াত সুবিধা নিশ্চিত করতে এই বাস সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয় হবে। নতুন এই সেবা চালুর ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও স্বস্তি লক্ষ্য করা গেছে।
রিপোর্টারের নাম 























