ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

সড়ক উন্নয়ন কাজ: সুনামগঞ্জে শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ শহরের চার লেন সড়ক উন্নয়ন প্রকল্পের কাজের জন্য আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) শহরের একটি বড় এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের হাছনরাজা তোরণ পর্যন্ত সড়ক উন্নয়নের লক্ষ্যে ১১ কেভি ফিডার স্থানান্তরের কাজ চলবে। এর ফলে শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা: মল্লিকপুর, ওয়েজখালী, পুলিশ লাইন, কালীপুর, জলিলপুর, পিরিজপুর, ফকিরনগর, শ্রীপুর, হবতপুর, ইকবলনগর, হালুয়ারগাঁও, জানিগাঁও, গোবিন্দপুর, মদনপুর-দিরাই রাস্তা, কলাইয়া, ভৈষবের, ষোলঘর, যুব উন্নয়ন, বিলপাড়, আলীপাড়া, বনানীপাড়া, ধোপাখালী ও নবীনগর এলাকা।

সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ জানান, উন্নয়নমূলক কাজের স্বার্থেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের একদলীয় শাসন ও ভিন্নমত দমনের অভিযোগ

সড়ক উন্নয়ন কাজ: সুনামগঞ্জে শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আপডেট সময় : ১০:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬