ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কার নিয়ে বিএসইসির সাথে বিশেষ সহকারীর বৈঠক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পুঁজিবাজারের সার্বিক সংস্কার ও টেকসই উন্নয়নের লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ সভা করেছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন। সভায় বিএসইসির বর্তমান সাংগঠনিক কাঠামো, সক্ষমতা, পুঁজিবাজারের ইকোসিস্টেম এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা প্রদান করা হয়। এছাড়া নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বিএসইসির ভবিষ্যৎ পরিকল্পনা ও বাজারের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিশেষ সহকারীকে অবহিত করা হয়।

সভায় পুঁজিবাজারের স্বচ্ছতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বিএসইসির নেওয়া সাম্প্রতিক উদ্যোগগুলো নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বাজারের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং পুঁজিবাজারকে আরও গতিশীল ও শক্তিশালী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় শিশুসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ, সন্ধানে পুলিশের তৎপরতা

পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কার নিয়ে বিএসইসির সাথে বিশেষ সহকারীর বৈঠক

আপডেট সময় : ১০:৩৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬