ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সিআরবিতে আবারও হাসপাতাল নির্মাণের তোড়জোড়, পরিদর্শনে আসছেন রেলমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের প্রাণকেন্দ্র ও প্রাকৃতিক সৌন্দর্যের আধার সিআরবি এলাকায় বিতর্কিত সেই হাসপাতাল প্রকল্পটি আবারও সক্রিয় করার উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। প্রায় চার বছর আগে জনরোষ ও পরিবেশবাদীদের তীব্র আন্দোলনের মুখে স্থগিত হওয়া ৫০০ শয্যার এই হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণের বিষয়টি নতুন করে সামনে এসেছে। আগামী ১৯ এপ্রিল রেলমন্ত্রী শেখ রবিউল আলম প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করবেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

রেলপথ মন্ত্রণালয়ের সফরসূচি অনুযায়ী, ১৮ থেকে ২১ এপ্রিল পর্যন্ত মন্ত্রী চট্টগ্রাম সফরে থাকবেন। সফরের দ্বিতীয় দিন বিকেলে তিনি সিআরবি সংলগ্ন গোয়ালপাড়া এলাকায় হাসপাতালের জন্য নির্ধারিত স্থানটি সরেজমিনে দেখবেন। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, এই পরিদর্শনের পরই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন বা পরবর্তী পদক্ষেপের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, ২০২২ সালে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় ইউনাইটেড এন্টারপ্রাইজের সাথে এই প্রকল্প বাস্তবায়নের চুক্তি হয়েছিল। সে সময় চট্টগ্রামের ফুসফুস হিসেবে পরিচিত সিআরবির ঐতিহ্য ও পরিবেশ রক্ষার দাবিতে সর্বস্তরের মানুষ আন্দোলনে নামে। প্রবল চাপের মুখে তৎকালীন সরকার প্রকল্পটি স্থগিত রাখতে বাধ্য হয়। এখন পুনরায় সেই উদ্যোগ শুরু হওয়ায় স্থানীয় পরিবেশবাদী ও সচেতন মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নামী প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে কোটি টাকা আত্মসাৎ: সিআইডির জালে প্রতারক চক্রের সদস্য

সিআরবিতে আবারও হাসপাতাল নির্মাণের তোড়জোড়, পরিদর্শনে আসছেন রেলমন্ত্রী

আপডেট সময় : ১০:৩৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬