ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জাবিতে দুই বছর পর চালু হলো ক্যাম্পাস-চন্দ্রা রুটের বাস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের যাতায়াত কষ্ট লাঘবে দীর্ঘ দুই বছর পর পুনরায় চালু করা হয়েছে ক্যাম্পাস-চন্দ্রা রুটের বাস সার্ভিস। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সোহেল আহমেদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) বিশেষ উদ্যোগে এই রুটটি সচল করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাকসু নেতারা জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে এবং যাতায়াত সহজ করতে ভবিষ্যতে লাইভ ট্র্যাকিং অ্যাপ চালুর পরিকল্পনাও রয়েছে। এছাড়া পর্যায়ক্রমে যাত্রাবাড়ী-সাইনবোর্ডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ রুটেও নতুন বাস সার্ভিস চালু করার আশ্বাস দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রামে ইউএনওর উদ্যোগে প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা: ক্রীড়াপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ

জাবিতে দুই বছর পর চালু হলো ক্যাম্পাস-চন্দ্রা রুটের বাস

আপডেট সময় : ১০:৩১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬