ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

টোল আদায় করলে মৃত্যুর হুমকি, ঈদগাঁওয়ে কথিত ‘এবিসিডি’ গ্রুপের লিফলেট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁও বাজারে টোল আদায়ের সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তাদের প্রাণনাশের হুমকি দিয়ে লিফলেট বিতরণ করেছে ‘এবিসিডি’ নামের একটি কথিত চক্র। গত ১২ এপ্রিল ভোর থেকে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসসহ বাজারের বিভিন্ন স্থানে এই লিফলেটগুলো দেখা যায়। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সাদা কাগজে কম্পিউটার টাইপ করা ওই লিফলেটে প্রশাসনের কর্মকর্তাদের নাম উল্লেখ করে বলা হয়েছে, টোল আদায় করলে তাদের মৃত্যু অনিবার্য এবং তাদের লাশও খুঁজে পাওয়া যাবে না। লিফলেটের নিচে স্বাক্ষর হিসেবে ‘এবিসিডি গ্রুপ (রক্ত খাই)’ লেখা রয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এবার ইজারা বিজ্ঞপ্তি দেওয়া হলেও রহস্যজনক কারণে কেউ আবেদন না করায় বাজারটি খাস কালেকশনের আওতায় আনা হয়েছে। এরপর থেকেই একটি স্বার্থান্বেষী মহল বাধা সৃষ্টি ও হুমকি দিয়ে আসছে।

উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বর্তমানে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার তত্ত্বাবধানে নিয়ম অনুযায়ী টোল আদায় কার্যক্রম চলছে। এই রহস্যময় চক্রটিকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটের রায় ও অধ্যাদেশ পুনর্বহালের দাবি

টোল আদায় করলে মৃত্যুর হুমকি, ঈদগাঁওয়ে কথিত ‘এবিসিডি’ গ্রুপের লিফলেট

আপডেট সময় : ০৯:২৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬