চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগে ১১তম ‘এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক’ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গণিত শাস্ত্রে অসামান্য কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মান জানাতে বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। তিনি বলেন, এ এফ মুজিবুর রহমান তাঁর সম্পদকে শিক্ষার উন্নয়ন ও মেধার উৎকর্ষ সাধনে উৎসর্গ করে গেছেন, যা বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয়। গবেষণাধর্মী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হওয়া উচিত এমন গবেষণা করা, যার সুফল সরাসরি সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























