যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতের নির্দেশ অনুযায়ী লেখক ও সাংবাদিক ই. জিন ক্যারলকে ৫৬ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ প্রদান করেছেন। ফেডারেল আদালতের নথিপত্র অনুযায়ী, ২০২৩ সালে জুরি বোর্ডের দেওয়া রায়ের বিরুদ্ধে ট্রাম্পের সব আইনি লড়াই ও আপিলের পথ বন্ধ হয়ে যাওয়ার পর এসক্রো অ্যাকাউন্টে গচ্ছিত এই অর্থ ক্যারলের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ১৯৯০-এর দশকে নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি ডিপার্টমেন্ট স্টোরে ই. জিন ক্যারলকে যৌন নিপীড়ন এবং পরবর্তী সময়ে তাকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আপিল আবেদন গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এরপর আদালতের নির্দেশে এই অর্থ অবমুক্ত করা হয়। ক্যারলের আইনজীবী রবার্টা ক্যাপলান বিষয়টি নিশ্চিত করেছেন, তবে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীরা এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।
রিপোর্টারের নাম 






















